আমি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে ডাটা স্ট্রাকচার এলগরিদম শেখা শুরু করবো ।

যারা বিগিনার আছেন তাদের মনে সব সময় একটা প্রশ্ন থাকেই যে , আমাকে আসলে কোন প্রগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে ডাটা স্ট্রাকচার এলগরিদম শেখা উচিত। এই প্রশ্ন টা বিগিনাররা যখন সিনিয়র ডেভেলপার দের কাছে প্রশ্ন করে তারা তখন আপনার জিজ্ঞাসা করবে , তুমি কি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানো?  এবং কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানো ??? 
তখন আপনি যদি বলেন আমি জাবাস্ক্রিপ্ট জানি, তখন তারা আপনাকে বলবে এটা কোন ল্যংগুয়েজ হলো ? তুমি আগে সি, সি++ , অথবা জাবা শিখে আসো তারপর ডাটা স্ট্রাকচার এলগরিদম শেখা শুরু করো ।

আমি বলবো না ! আপনি যে ল্যাংগুয়েজ জানেন তা দিয়েই ডাটা স্ট্রাকচার এলগরিদম শেখা শুরু করতে পারেন । আপনি এখন যদি সি, সি++, এর মতো লো-লেভেলের ল্যাংগুয়েজ শেখা শুরু করেন তাহলে আপনাকে আরো ২বছর পিছিয়ে যেতে হবে , এই দুই বছরে হয়তো আপনি একজন মিড-ল্যাবেলের ওয়েব ডেভেলপার হয়ে যেতে পারবেন । আপনার ক্যারিয়ারটা সুন্দর মতো শুরু করে দিতে পারবেন । 
ডাটা স্ট্রাকচার এলগরিদম শিখতে প্রগ্রামিং ল্যাংগুয়েজ  কোন ম্যাটার না । আপনি যে কোন ল্যাংগুয়েজ দিয়েই ডাটা স্ট্রাকচার এলগরিদম শেখা শুরু করতে পারেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রিসেলিং করে আয় করুন ঘরে বসেই – জয়েন করুন Reselling Team of Bangladesh

Best camera for beginners nature photography